হাওড়া সিটি পুলিশের তৎপরতায় নদীয়ার যুবকের ব্যাগ উদ্ধার - The News Lion

হাওড়া সিটি পুলিশের তৎপরতায় নদীয়ার যুবকের ব্যাগ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ    হাওড়া সিটি পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ভিন জেলা থেকে আসা এক ব্যক্তির ব্যাগ। নদীয়ার বাসিন্দা সুজিত রায় গত বুধবার ব্যাগটি একটি প্রাইভেট বাসে ফেলে নেমে পড়েন। পরে পুলিশ সেই খোওয়া যাওয়া ব্যাগটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি প্রাইভেট বাসে ব্যাগটি ফেলে রেখে  ভুলবশত নেমে পড়েন সুজিত। 


এরপর যখন ব্যগটির খোঁজ পড়ে ততক্ষণে বাসটি সেখান থেকে অনেক দূর চলে গিয়েছিল। এরপর তিনি দাশনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সেই বাসের  খোঁজ শুরু করে দাসনগর ট্রাফিক গার্ড। তারা সমস্ত ট্রাফিক পোস্টকে সতর্ক করে দেয়।


 অবশেষে ব্যাঁটরা থানা এলাকার কাঁটাপুকুর ক্রসিং এর কাছ থেকে সেই বাসটিকে আটকায় ব্যাঁটরা সাব ট্রাফিক গার্ড। বাস থেকে উদ্ধার হয় সেই ব্যাগ। এরপর সুজিতবাবুকে ডেকে খোওয়া যাওয়া ব্যাগটি খুলে দেওয়া হয় তাঁর হাতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.